crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে একটা অ’স্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। হয়তো সাময়িক কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে।’

সোমবার বিকালে গণভবনে কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, এটাকে কিছু করতে পারব। হয়তো সাময়িক কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা মোকাবিলা করবে আমাদের জনগণ।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি উল্টো প্রশ্ন করে বলেছেন, ‘কার সঙ্গে সংলাপ? যাদের এতটুকু ভদ্রতা নেই, তাদের সঙ্গে কিসের সংলাপ?’

গতবারের মতো এবারও কোনো সংলাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে সংলাপ হয়েছে। ২০ জন, ৩০ জন নিয়ে এসে সংলাপে বসেছে। চা-বার্গার খেয়ে গেছে। এতে কী লাভ হয়েছে। আগেই ভোট থেকে নিজেরা সরে গেছে তারা। ‘

শেখ হাসিনা বলেন, ‘আল্লাহ ধৈর্য্য দিয়েছেন। ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হ’ত্যা করা হয়েছে। একুশে আগস্ট গ্রে’নেড হা’মলা করে আমাকে মে’রে ফেলার চেষ্টা করেছে তারা। এরপরও সেই খু’নিদের সঙ্গে বসেছি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চেয়ারম্যান কাবিলের বিরুদ্ধে তিন নারী মেম্বারের লিখিত অভিযোগ!

ডোমার মির্জাগঞ্জে ধর্ষণ করতে গিয়ে শিক্ষক শ্রীঘরে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

চকরিয়ায় দেবর-ভাবীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

দুর্নীতি ও নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনের অভিযোগে ঈশ্বরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের নামে উচ্চ আদালতে মামলা

ঝিনেদার টিভি’র সিইও সাংবাদিক রিজভী আহমেদের উপর সন্ত্রাসী হামলা

নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

জুলাই গ*ণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার