crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

 

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ>>

পূর্ব শ’ত্রুতার জের ধরে বি’ষ (কীটনাশক) মেশানো গম দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দরিদ্র দুই হাঁস ব্যবসায়ীর ৪ শত হাঁসের মধ্যে ৩ শত হাঁস নি’ধন করার ঘটনা ঘটেছে।

রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজার সংলগ্ন আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। এছাড়া জীবিত অন্য ১শত হাঁসের অবস্থাও আ’শঙ্কাজনক। সেগুলো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্ত ওই দুই দরিদ্র হাঁস ব্যবসায়ী হলেন, মাসকা পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে সেকান্দর মিয়া ও মৃত হাসেম মিয়ার ছেলে সুলেমান মিয়া।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ‘এক সময় বাদল মিয়া ও বাক্কী মিয়ার সাথে শেয়ারে হাঁস কেনা বেঁচার ব্যবসা করতেন সেকান্দর ও সুলেমান। এক পর্যায়ে তাদের সাথে বনিবনা না হওয়ায় ব্যবসা থেকে বাদল ও বাক্কী মিয়াকে সরিয়ে দেন। এরই জের ধরে তারা দীর্ঘদিন ধরে সেকান্দর ও সুলেমানের ক্ষতিসাধনের পাঁয়তারা করে আসছিল। এ ঘটনায় একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাদল মিয়া ও মৃত জুবেদ আলীর ছেলে বাক্কী মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানান ক্ষতিগস্ত হাসঁ মালিকরা।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেকান্দর মিয়া ও সুলেমান মিয়া জানান, ‘বাক্কীর পরামর্শে বাদল মিয়া মাসকা বাজারের এক কীটনাশকের দোকান থেকে বি’ষ মেশানো গম কিনে এনে আমাদের হাঁসগুলো যে পুকুরে নিয়মিত খায় সেই পুকুরের পাড়ে ফেলে রাখে। আমাদের কাছে এর তথ্য প্রমাণও রয়েছে। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘বি’ষ মেশানো গম খেয়েই হাঁসগুলোর মৃ’ত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইগাতীতে শীতের কাপড়ের দোকানে ক্রেতা শুন্য কাপড়ের মার্কেট 

এসএসসি পরীক্ষায় ফলাফল মনপুত না হওয়ায় মহেশপুরে ছাত্রের আত্মহত্যা

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব ও ফযীলত

মহেশপুরের ঐতিহ্যবাহী ইছামতি নদী দখল করে মাছ চাষ করছেন আ’লীগ নেতার ছেলে

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

দু*র্নীতির অনুসন্ধানে কেউ বাধা দিলে তাদের নাম প্রকাশ করা হবে—দুদক চেয়ারম্যান

ডোমারে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অ্যাড.মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন

কক্সবাজার সমুদ্র সৈকতে বিনামূল্যে কিটকট চেয়ার ব্যবহারের সুপারিশ