crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০১৯ ৬:৪৩ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মিষ্টি দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী হোমনার চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে আল মদিনা সুইটসকে ৪০ হাজার টাকা ও বিসমিল্লাহ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করেন । ওজনে কম দেওয়া,পচা সিরকার মিষ্টি, অপরিস্কার- অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ওই দুই মিষ্টি দোকান মালিককে জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য পরিদর্শক মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মিষ্টি দোকানীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । রমজান মাসে খাবার ও ইফতারে ভেজাল প্রতিরোধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে হোমনা উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম বিষয়ক কর্মশালা

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারাদেশে চাঁ*দাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব

ঝিনাইদহ থেকে রাজবাড়ি জেলার ধ’র্ষণ ও অ’পহরণ মামলার আসামী র‌্যাব-৬’র হাতে গ্রেফতার

ঝিনাইদহ থেকে রাজবাড়ি জেলার ধ’র্ষণ ও অ’পহরণ মামলার আসামী র‌্যাব-৬’র হাতে গ্রেফতার

বরগুনায় স্ত্রীকে বিদ্যুতের শক দিয়ে হ*ত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃ*ত্যুদণ্ড

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে নৌকার মাঝি হচ্ছেন মজনুর রহমান

ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-১৫ ,বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

লক্ষাধিক মানুষ পানিবন্দি, সরকার চুপঃ রিজভী

ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ঝিনাইদহে কোরবানির ঈদকে সামনে রেখে কামারপাড়ায় শুরু হয়েছে তীব্র ব্যস্ততা

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল দুর্নীতিতে নিমজ্জিত ও ‘র’ এর ছত্রছায়ার নিয়ন্ত্রণে!