crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সালাতুল ইস্তেসকা আদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
রংপুরে সালাতুল ইস্তেসকা আদায়

 

 

রংপুর ব্যুরো :

রংপুরে বৃষ্টি কামনায় ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলা সম্মিলিত ইমাম পরিষদের উদ্যোগে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজে ইমামতি করেন সংগঠনের সভাপতি ও কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। এ নামাজে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সম্মিলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ রংপুর নগরীর পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমাসহ রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়। আগামী ২০ ও ২১ জুলাই দু’দিন সকাল ১১টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে বৃষ্টি প্রার্থনায় নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সম্মিলিত ইমাম পরিষদের ইমামগণ।

মাওলানা বায়েজিদ হোসাইন বলেন, ‘রাসুল (সাঃ) সাহাবিদের জন্য বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ, খুতবা ও দোয়া করেছেন। রাসুলের সুন্নাহ হিসেবে আজ আমরা নামাজ আদায় করলাম। আমরা আশাবাদী মহান আল্লাহ আমাদের গোনাহ মাফ করে রহমতের বৃষ্টি দেবেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্ণামেণ্ট-২০২০ এর শুভ উদ্বোধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁ*তে চাঁ*দাবাজির অভিযোগে বিএনপি নেতা ও তার সহযোগী আটক

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

শৈলকুপায় হাফেজ রোকন হত্যা মামলার ৫ আসামির আদালতে আত্মসমর্পণ

চকরিয়ায় ৩৫ জন দু:স্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম