crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সোনারগাঁওয়ে কবুতর চোরের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০১৯ ৪:৪৫ অপরাহ্ণ

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই কবুতর চোরকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে তাদের এ কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলী শাহীন (২০) ও স্বপন (২২)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় বসবাসরত আ. সালেকের ছেলে আলী শাহীন ও রূপচাঁদ মিয়ার ছেলে মো. স্বপন দীর্ঘদিন যাবত ওই এলাকার বিভিন্ন বাড়ি থেকে কবুতর চুরি করাসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

এলাকাবাসী তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয় প্রশাসনের কাছে তাদের গ্রেফতারের দাবি জানান। গত সোমবার গভীর রাতে আলী শাহীন ও মো. স্বপন দড়িকান্দি এলাকায় বিভিন্ন বাড়িতে পরিকল্পিতভাবে কবুতর চুরি করতে যান। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাহীন ও স্বপনকে ৩ মাসের কারাদণ্ড দেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বোড়াগাড়ী ইউপির উপ-নির্বাচনের প্রতিক বরাদ্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শৈলকুপায় ১২’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

রংপুরের পল্লী নিবাসে এরিক এরশাদ ও বিদিশা

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯১

সাদুল্লাপুরে স্ত্রীকে হ’ত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি নেলসন ম্যাণ্ডেলা অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

চিলাহাটিতে আপত্তিকর অবস্থায় ক্লিনিকের ম্যানেজার জাহিদ আটক

ক্ষতিপূরণের দাবিতে সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ারকার্স-এমপ্লোয়িজ এসোসিয়েশনের আমরণ অনশন

বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলের কারাদণ্ড,৪০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ