crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
চকরিয়ায় জন্মসনদ না দেয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

 

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সদ্য বিএমচর ইউপি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দিয়ে সরকার দলীয় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় বর্তমান চেয়ায়ম্যান ওই এলাকার মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির তিন সন্তান ও তার চার ভাতিজার জন্মসনদে স্বাক্ষর না করার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে ভুক্তভোগী হাসান ২২ মার্চ মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মোহাম্মদ হাসান বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহদ্দার কাটা এলাকার আলী মদনের ছেলে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান গত ১৭ মার্চ  তার তিন ছেলে ও তার ভাইয়ের চার ছেলের জন্মনিবন্ধন অনলাইন ফরম পূরণ করে যাবতীয় কাগজপত্রসহ স্বাক্ষরের জন্য ইউপি চেয়ারম্যানের কাছে যান। এসময় ইউপি চেয়ারম্যান জন্মনিবন্ধন ফরম ও কাগজপত্র দেখে স্বাক্ষর না করে উল্টো হাসানের জন্মনিবন্ধনের কাগজপত্র জব্দ করে অ’শ্রাব্য গা’লি-গালাজ করে তাড়িয়ে দেন। পরে তিনি ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে অবগত করে ভুক্তভোগী হাসান ২২ মার্চ মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ভোক্তভোগী মোহাম্মদ হাসান চেয়ারম্যানের হাতে তার ছেলের ও ভাতিজাদের জব্দকৃত জন্মনিবন্ধনের কাগজপত্র সমুহ উদ্ধারপূর্বক আইনি প্রতিকার চেয়েছেন প্রশাসনের কাছে।
ভোক্তভোগী মোহাম্মদ হাসান দাবি করেছেন,
সদ্য সমাপ্ত অনুষ্ঠিত বিএমচর ইউপি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ভোট না দিয়ে সরকার দলীয় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার দায়ে বর্তমান চেয়ায়ম্যান জাহাঙ্গীর আলম ক্ষিপ্ত হয়ে আমার সন্তান ও ভাতিজাদের জন্মনিবন্ধন কাগজপত্রে সাক্ষর করেনি। চেয়ারম্যান নির্বাচনের জেরে আমাকে অ’শ্রাব্য গা’লি-গালাজ করে ও হু’মকি দিয়ে তাড়িয়ে দেন। এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে জন্মনিবন্ধন কন্ট্রাকে নিয়ে হাসান দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তার স্ত্রী-সন্তানের বাহিরে বিভিন্ন জনের ১০-১২টি জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর করতে আসলে তা জব্দ করা হয়। মূলত একজন টমটম চালক দিয়ে সে জন্মসনদ গুলো আমার কাছে স্বাক্ষর নিতে পাঠায়।
তিনি আরও বলেন, জন্মনিবন্ধন সনদ নিয়ে বিভিন্ন মানুষ ও জনপ্রতিনিধিরা নানা ধরণের আইনি জটিলতায় পড়েছে। কোন মানুষের জন্মনিবন্ধন নিয়ে ত্রুটি বিচ্যুতি ঘটলে তার দায়টা জনপ্রতিনিধিদের ওপর আসে। তাই যাচাই করার জন্য রেখে দেওয়া হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

ব্যাপকহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রচার চালাতে হবে : ডিসি জামালপুর

একনেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর প্রকল্পে আরো প্রায় ২৩৪ কোটি টাকার অনুমোদন

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ

রামগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ অর্থ ও কম্বল বিতরণ

২৭৩০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন : জুয়েল তরফদার

২১ বছর পর হাসানপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

হোমনায় মেহেদী ডোর এণ্ড ফার্ণিচার সেন্টার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় মেহেদী ডোর এণ্ড ফার্ণিচার সেন্টার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

সুন্দরগঞ্জে মাদকাসক্ত  ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

সুন্দরগঞ্জে মাদকাসক্ত ৫ শিক্ষার্থীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণ

কংগ্রেস নেত্রী মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ডোমারে উপজেলা চেয়ারম্যান নারী দলের ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন