crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা >>

নাসিরনগর উপজেলা সদরের ফুলপুর উত্তরপাড়ার কৃতি সন্তান উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি,হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা বয়োজ্যেষ্ঠ আলেম আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন আহমেদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পারিবারিক উদ্যোগে স্থানীয় ফুলপুর উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শায়খ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এস এম শহীদুল্লাহ‘র পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান হামিদী পীর সাহেব বরুণা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোখলেছুর রহমান,মাওলানা শামছুদ্দিন আহমেদ,মাওলানা আবদুস ছাত্তার, পীরজাদা মাওলানা শেখ আমানুল্লাহ,মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী,মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা জুবায়ের আহমেদ,মাওলানা নুরুল আমীন,প্রাক্তন শিক্ষক সিদ্দিকুর রহমান ও সাংবাদিক আজিজুর রহমান চৌধুরীসহ স্থানীয় অনেক ওলামায়ে কেরামগণ । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুফতি আবুল খায়ের মিছবাহ্ ও মোঃ মোসলেহ উদ্দিন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান হামিদী পীর সাহেব বরুণা। দোয়া মাহফিলে স্থানীয় অনেক ওলামায়ে কেরামগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় শিক্ষা প্রতিবন্ধীর চেক ও ক্ষুদ্র ঋণ বিতরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা

চকরিয়ায় আদালতের আদেশ অমান্য করে জবর-দখলের চেষ্টা, হামলা ও ভাংচুর, আহত-৩

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের ডিমলায় পরিচিতি ও মতবিনিময় সভা।

কেএমপি’র হরিণটানা থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার-৫

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদণ্ড

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝিনাইদহে কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

পুঠিয়ায় মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নি’হত