crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৪৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২১ ১১:৫০ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে অবস্থায় মারা গেছেন ৪ জন। এর মধ্যে ঝিনাইদহে দুইজন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শহরের আরাপুর এলাকার চাঁদপাড়ায় করোনা আক্রান্ত হয়ে শাহ আলম (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত এক শিশু করোনায় মারা গেছেন। হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সালামসহ অন্তত ১০ জন করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে। তাদের প্রত্যেককেই হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে। ঝিনাইদহ করোনা ইউনিটের চিকিৎসক ডাঃ জাকির হোসেন এ সব তথ্য জানান।

তিনি বলেন, মানুষ নিয়মের মধ্যে না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ভারতের মতো মৃত্যুর মিছিল শুরু হতে পারে। কিন্তু এতো প্রচার প্রচারণার পরও মানুষ সচেতন হচ্ছে না। তিনি আরও বলেন, শনিবার পরিস্থিতি এতাটাই খারাপ ছিল যে ৫০ শয্যার করোনা ইউনিটের শয্যা বাড়িয়ে প্রায় একশ করা হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১’শ ৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩’শ ৯৬ জনে। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

তবে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে এ পর্যন্ত তারা করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ৮১ জনের লাশ দাফন করেছে। এর বাইরেও অনেকের পরিবার নিজ দায়িত্বে স্বজনদের লাশ দাফন করেছে। এদিকে ঝিনাইদহ জেলায় করোনার সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পেলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক, ছাড়াই কেনা-বেচা করছে ক্রেতারা। শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও নিদের্শনা থেকে যাচ্ছে উপেক্ষিত। গাদা-গাদি করে হাট-বাজারে চলাচল করতে দেখা গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ৫০ বেড়ের করোনা ওয়ার্ডে ৫১ জন রোগ ভর্তি আছে। স্থান সংকুলান না হওয়ায় আরও ৫০ বেডের একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় লেগে গেছে। মানুষ লাইনে দাঁড়িয়ে নমুনা দিচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা সরকারি ডিগ্রি কলেজে ভর্তিতে জিপিএ’র বাধ্যবাধকতা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

বাজিতপুরে মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রামের লোকজনের মধ্যে ‘রক্তক্ষয়ী’ ‘সংঘর্ষে’ ‘নিহত’ ১, ‘আহত’ শতাধিক

“ম্যাব বগুড়া অঞ্চল”-এর নেতা নির্বাচিত হলেন রোকসানা পারভীন

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও ৯ মাসেও টাকা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

ডোমারে অসহায় ছলেমানকে সহায়তা দিলেন পিআইও জিয়াউর রহমান

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ উদযাপিত

শৈলকুপা পৌর ভবনে হা-ম-লা,ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত-১

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মুন্নি

শৈলকূপায় অটোভ্যানসহ শিশু চালক নি-খোঁ-জ

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা