crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় রিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি >>

কক্সবাজারের চকরিয়ায় মো. ফারুক (২৮) নামে এক ব্যাটারী চালিত রিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের জোলার পাড়াস্হ রেল লাইনের উপর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের একঘন্টা আগে লাশ দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন করে।এ খবর পেয়ে চকরিয়া থানার এস আই মেহেদী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। নিহত রিকশা চালক মো. ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া নগর গ্রামের মোঃ নুরুল আলমের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারপূর্বক প্রার্থমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, পেটের দুই পাশে ছুরির আঘাতের চিহ্ন আছে। লাশের পাশে রক্তমাখা ছুরি, ব্যাটারি চালিত অটোরিকশা ও তার পকেটে থাকা টাকা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. যুবায়ের বলেন, রিকশা চালককে কে বা কারা হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছেন।নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে হ*ত্যা মামলার আসামিদের বাড়িতে ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগ

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

চিলাহাটিতে ৩ এতিম ছাত্রকে পিটিয়ে আহত করেছে মাদ্রাসা কমিটির সদস্য

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড , ১ হাজার টাকা জরিমানা

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

করোনাভাইরাসে সারা দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৮

৩১ আগস্ট থেকে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন অস্ত্রশস্ত্র বহন ও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞাঃ ডিএমপি

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

দিনাজপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সাব-রেজিস্ট্রার অবসর গ্রহণ ও সাব রেজিস্ট্রার বদলি সংবর্ধনা