crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চাকরি পেলেন নুসরাতের ভাই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক : ফেনীতে নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান নুসরাতের বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তারসহ দুই ভাই। পরে নোমানের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী ।

এ সময় প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুষ্কৃতকারীরা কেউ-ই আইনের হাত থেকে রেহাই পাবে না। প্রধানমন্ত্রী তাদের সব প্রকার সহযোগিতা করারও আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসাছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে এমন সংবাদে তিনি ছাদে যান। সেখানে বোরকাপরা ৪-৫ জন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

এর আগে ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা। এ ঘটনায় ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই দিনই অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছাত্রলীগ করোনাকালীন মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় গাইবান্ধা প্রতিদিন অফিসের লাইটিং বীলবোর্ড ভাংচুর

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে ত্রাণ বিতরণ

ঝিনাইদহে গৃহবধু শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তির ঘটনায় বিক্ষোভ, পুলিশ মোতায়েন

রংপুরে সংবাকর্মীদের হুমকির প্রতিবাদে গণসমাবেশ

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা ভবন উদ্বোধন কালে আইজিপি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

পুঠিয়ায় সেনা সদস্য (অব.) সুমনের উপর হা’মলার প্রতিবাদে মানববন্ধন