crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২১ ৯:২১ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর জেলায় ভূমি সেবা সপ্তাহ (৬জুন’২১- ১০জুন’২১) পালন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম রব্বানি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) শুকুরিয়া পারভিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শাহনাজ বেগমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া, ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ভূমি মালিকগণকে ডিজিটাল সেবাসমূহের সুবিধা সম্পর্কে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় ৬ জুন ২০২১ থেকে ১০ জুন পর্যন্ত রংপুর জেলাসহ দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে। ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের নিমিত্ত ভূমি মালিকগণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইনে শুনানীসহ সকল ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলো ভূমি মালিকগণকে জানানোর জন্য পালিত হবে ভূমি সেবা সপ্তাহ। রংপুর জেলায় অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম চলমান রয়েছে। অনলাইনে রংপুর জেলায় আপলোডযোগ্য মোট হোল্ডিং সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার ৭২৪ টি। এর মধ্যে ৫৯ হাজার ৩৩১ টি হোল্ডিং আপলোড সম্পন্ন হয়েছে। বর্তমানে ৮ লাখ ৩৪ হাজার ৩৯৩ টি হোল্ডিং আপলোড অবশিষ্ট আছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লু’টের মামলার আসামি ছেড়ে দেওয়ায় কমলনগর থানার ওসির বিরুদ্ধে মামলা

ডিমলায় শুটিবাড়ী সেবা ক্লিনিকে নির্যাতনে নবজাতকের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন প্রসূতি!

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

ডোমার ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের মৃত্যু, আহত ১১

হোমনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ মিলল বাড়ির পাশের ডোবায়!

সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: ফুলপুর ওসি মামুন

হোমনা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান