crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
নীলফামারীতে ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু,আটক ২

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় মিলন রায় নামের ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।শুক্রবার(২১ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটাগাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশু মিলন রায় শালমারা এলাকার দীপক চন্দ্র রায়ের ছেলে। এসময় এলাকাবাসী ধানমাড়াই গাড়ির চালকসহ দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকরা হলেন, একই এলাকার নুর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৮) ও মহসীন আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (১৬)।

এলাকাবাসী জানায়, শালমারা গ্রামের দুলাল রায়ের বোরো ধান মাড়াই শেষ করে সবুজ ইসলাম ও মঞ্জুরুল ফিরে যাওয়ার সময় ধান মাড়াই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় ওই শিশু। এ সময় গ্রামবাসী তাদের আটক করে থানায় খবর দেয়। পরিবারের লোকজন শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পুলিশ ধানমাড়াই গাড়ীর ওই দুইজনকে থানায় নিয়ে যায়।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নীলফামারীর ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পৌর নির্বাচন: সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে নিহত ১

ময়মনসিংহের ধোবাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খু’ন

সারা দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ৬০২

সিএমপি’র অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ১ টি পিকআপসহ গ্রেফতার ১

খুলনায় সাংবাদিকদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

দিনাজপুরে ১১৮৫ তম নিয়মিত কোর্সে ইমামদের প্রশিক্ষণে পুলিশ সুপার

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

ডিমলায় এ্যাম্বুলেন্স উদ্বোধন ও ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন