crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সময় টিভি’র রিপোর্টার রতন সরকারের হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক : রংপুরে সময় টেলিভিশনের রিপোর্টার রতন সরকারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সিটি পার্ক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

আহত রতন সরকার জানান, বাসা থেকে বের হয়ে পেশাগত কাজে রিকশাযোগে নগরীর সিটি পার্ক মার্কেটে যায়। রিকশা থেকে নামার পর মার্কেটের সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় জুয়েল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী পিছন থেকে শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে মূল সড়কের পার্শ্বে ফুটপাতের ওপর ফেলে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কারা রতন সরকারের ওপর হামলা চালিয়েছে তা ওই মার্কেটের একটি সিসি টিভির ক্যামেরায় প্রকাশ পায়। পরবর্তীতে হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুরের গণমাধ্যমকর্মীরা জুয়েলসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। এ সময় রংপুর কোতোয়ালি থানা পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ সাংবাদিকরা। এ বিষয়ে রতন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় জুয়েলের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

রংপুরে মাদকসহ আসামী গ্রেফতার

পূর্বধলায় রাস্তা সংস্কারের কথা দিয়ে কথা রাখেন নি জনপ্রতিনিধিরা

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

রংপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ৮ বাড়ি লকডাউন

জিনিয়া শাহরিন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন