crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে ঢুকে এলোপাতাড়ি=ভাবে পিটিয়ে মা ছেলেকে মারাত্মকভাবে আহত করেছে এই এলাকার কতিপয় সন্ত্রাসী।

ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, গত ২০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রতিদিনের মত কুড়ালিয়া হাসপাতালের সাবেক পিয়ন মৃত ইমাম আলীর স্ত্রী কমলা বেগম(৬০) এবং তার ছেলে হারুন অর রশিদ (৩০) তাদের নিজ ঘরে ইফতার নিয়ে অপেক্ষা করছিলেন আযানের জন্য। আযানের ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে ওই এলাকার মৃত গোলাপ খানের ছেলে আবদুল হক (৪০), )ফারুক (৩৫), ফরহাদ (৫০),আসমা বেগম, রাজু(২২) দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১নং আসামি আবদুল হক শাফল দিয়ে বৃদ্ধা কমলার মাথায় আঘাত করলে সে পিছিয়ে পড়ে এবং সেই আঘাত তার মুখের সামনে লেগে নাক ভেঙে যায়। এরপর বৃদ্ধাকে আসামিদ্বয় টানাহেঁচড়া করে বিবস্ত্র অবস্থায় উপরে তুলে ছুড়ে মারলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। বাদী হারুন অর রশিদ তার মাকে বাঁচাতে গেলে ১নং আসামি আবদুল হক ও ৫নং আসামি রাজু তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারতে থাকে এবং এক পর্যায়ে তার দাঁড়ি টেনে ছিড়ে ফেলে। অন্যান্য আসামিগণ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ইফতারি করতে না দিয়ে সব ইফতারি বাহিরে ফেলে দেয়। পরবর্তীতে সুকেইসের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে যায়। বাদী তার মাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিতে গেলে আসামিদ্বয় আবারও পথ আটকিয়ে রাস্তায় ফেলে মারতে থাকে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা কমলার আঘাতপ্রাপ্ত নাকে DNS with HITs এর আলামতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন দেখে হাসপাতালে ভর্তি করেন এবং তার ছেলের মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

মধুপুর থানার এস আই কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালে গিয়ে রোগীর অবস্থাও পর্ষবেক্ষণ করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বটবৃক্ষের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ

সারা দেশে মহামারি আকারে বাড়ছে প্রতারণা, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা !

দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

রংপুরের পল্লী নিবাসে এরিক এরশাদ ও বিদিশা

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

নেত্রকোনার দূর্গাপুরে বালু শ্রমিক নিখোঁজ

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

বোরহানউদ্দিনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হা’মলায় ট্রলার জব্দ, আটক ১

ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ