crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশের ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক>>  করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরমধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিছু ২৫০০ এবং ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবেন।এ জন্য সরকারের তহবিল থেকে ৯৩০ কোটি টাকা ব্যয় হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ এপ্রিল সংঘটিত ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ৩০ লাখ ৯৪ হাজার ২৪৯ হেক্টর ফসলি জমির মধ্যে ১০ হাজার ৩০১ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৫৯ হাজার ৩২৬ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে ১ লাখ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন মর্মে প্রতীয়মান হয়েছে।

আর করোনার কারণে কর্মহীন এবং ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের জনপ্রতি ৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী গত বছরের ১২ মে সরাসরি ক্ষতিগ্রস্তদেরকে জিটুপি পদ্ধতিতে নগদ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এবারে নগদ আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তহবিল’-এ বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউণ্ডেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আতিকুর রহমান, অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

পীরগঞ্জে পরকীয়া করতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক ২

জগন্নাথপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদের নামে স্কুল

ডিমলা থানার ইফতার মাহফিলে অতিথি মানবপাচারকারী, ওসির অপসারণ চেয়ে মানববন্ধন

শ্রীবরদীতে ধ’র্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার, ধ’র্ষক গ্রেফতার