crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতার, রাজধানীতেই ১৭টি মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক যে কোনো সময় গ্রেফতার হতে পারেন-কয়েকদিন ধরেই এমন আভাস পাওয়া যাচ্ছিল।ছিলেন গোয়েন্দা নজরদারিতে।অবশেষে রোববার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

দেশজুড়ে ব্যাপক আলোচিত এই হেফাজত নেতার বিরুদ্ধে শুধু রাজধানীতেই ১৭টি মামলা রয়েছে। এরমধ্যে ১৫টি মামলা পুলিশ বাদী হয়ে দায়ের করে।আর বাকি দুটির মধ্যে এক যুবলীগ নেতা ও একজন সাধারণ মানুষ বাদী হয়ে দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের পর ১৫টি মামলায় মামুনুল হককে আসামি করা হয়েছে।মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ।সর্বশেষ গত ৫ এপ্রিল পল্টন থানায় যুবলীগের এক নেতা বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে একটি মামলা করেন। আর মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা করেন সাধারণ এক ব্যক্তি।

ডিএমপির একটি সূত্র জানায়, মামুনুল হক ডিবির মতিঝিল বিভাগে ৮টি মামলা, লালবাগ বিভাগে দুটি ও তেজগাঁও বিভাগে একটি মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলা তদন্তাধীন। এ ছাড়া মতিঝিল থানায় একটি ও পল্টন থানায় ৪টি মামলার আসামি মামুনুল হক।এসব মামলার মধ্যে ১৫টি হয়েছে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ঘটনার পর।

মামুনুল হককে গত বছর মোহাম্মদপুরে একটি ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ডিসি হারুন অর রশিদ। তিনি বলেন, তার (মামুনুল হক) বিরুদ্ধে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি মামলা আছে।পরে ওই মামলাগুলো সমন্বয় করা হবে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে হাজির করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে টিসিবি’র মাল ওজনে কম দেওয়ায় এলাকা জুড়ে তোলপাড়!

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

পাবনায় স্কয়ার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সিডি ফাইটারস

দেশের ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

রংপুরে চাকুরির মেলায় ১ হাজার যুবককে চাকুরি দিল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

হোমনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

হোমনায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন

কোভিড-১৯ টিকা নিয়ে গুজবে কান দিবেন নাঃ ফজলে নূর তাপস

কিশোরগঞ্জে পশু মোটাতাজাকরণে বিপ্লব, কোরবানির আগে প্রস্তুত ২ লক্ষাধিক পশু