crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২০১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এটি দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ৮২২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ২০১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৫৯ হাজার ৬৩৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ১৯৭টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪২ শতাংশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

ফুলপুরে ওষুধ ভেবে সন্তানকে বিষ খাওয়ালেন মা

সীমান্তে তরুণকে গু’লি করে হ’ত্যার ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঝাওলা গোপালপুর কলেজের উপাধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সহ.অধ্যাপক তারিকুল ফেরদৌস

নির্বাচনের আগে পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ধর্ষণ নিয়ে ফখরুলের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

হোমনায় গাঁ’জাসহ মা’দক ব্যবসাযী গ্রে’ফতার

হোমনায় গাঁ’জাসহ মা’দক ব্যবসাযী গ্রে’ফতার

ঝিনাইদহে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্ম্যমান আদালতে মেয়ের বাবার ৬ মাসের কারাদন্ড

ডোমার জোড়াবাড়ীতে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ