crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পদত্যাগ করলেন কাদের মির্জা, জানালেন ফেসবুকে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩১, ২০২১ ৯:১২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রকম কোনো জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনো রকম কোনো দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না। এদিকে বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২টায় ঘণ্টাব্যাপী ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময় তিনি বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নেই, সেখানে আমি থাকব না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি। সেখানে থেকেই কাজ করব।’

বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একসঙ্গে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদের দল থেকে বের করে দিন।

উল্লেখ্য, মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন চূড়ান্ত হওয়ায় ইঞ্জি. এমএ মতিন খান কে ফুলেল শুভেচ্ছা ও আনন্দ র‍্যালি

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রংপুরে মসজিদ প্রাঙ্গণে রেখে যাওয়া নবজাতক জীবিত উদ্ধার

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

বিএনপির রাজনীতি গণতন্ত্র নয়; বুলেট, রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে : তথ্যমন্ত্রী

ধানমণ্ডিতে জোড়া খুনের ঘটনায় সুরভিসহ ৫ আসামি রিমাণ্ডে

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুরে গরু মোটাতাজাকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহার প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেফতার

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

তিতাসে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত,