crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে নব নির্বাচিত পৌরমেয়রকে কম্পিউটার এসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

 

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কম্পিউটার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মধুপুর অডিটরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন এবং নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মধুপুর কম্পিউটার এসোসিয়েসন এর সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামীলীগ এবং বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ জামাল উদ্দিন, প্যানেল মেয়র ও নব- নির্বাচিত কাউন্সিলর জাকিরুল ইসলাম ফারুকসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান বলেন, মাননীয় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি মহোদয় আমার হাতে যে নৌকা তুলে দিয়েছেন এবং মধুপুর পৌরসভার সর্বস্তরের মানুষ আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে সেই নৌকার মান রক্ষা করেছেন আমি এই ভালোবাসা ঋণ কোন দিন ভুলবোনা। এই তথ্য প্রযুক্তির যুগে আমি এই পৌরসভাকে একটি আধুনিক যুগোপযোগী ও ডিজিটাল পৌরশহর হিসেবে গড়ে তুলবো। সেই ক্ষেত্রে প্রযুক্তিগতসহ সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর কম্পিউটার এসোসিয়েশনের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটা আন্দোলন: স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান আইজিপির

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নের উদ্দেশে ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু

ডিমলায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নির্বাহী অফিসার সহকর্মীদের কে ফুলেল শুভেচ্ছা

৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

মহেশপুরে আমা ইটের খোয়া দিয়ে জোরপুর্বক রাস্তা নির্মাণের অভিযোগ