crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে প্রথম ধাপে সুরক্ষিত অবস্থায় দুই হাজার ৪০০ ভায়াল করোনাভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার(৩১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে পঞ্চগড় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভ্যাকসিনগুলো এসে পৌঁছালে বেক্সিমকো প্রতিনিধিদের কাছ থেকে এসব গ্রহণ করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
এ সময়  উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার রায়হান কবির।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই হাজার ৪০০ ভায়াল এসেছে। এগুলো দিয়ে ২১ হাজার ৬০০ জনের শরীরে প্রয়োগ করা যাবে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ‘ঢাকা থেকে নির্ধারিত তাপমাত্রায় টিকাগুলো সুরক্ষিতভাবে এসেছে এবং ইপিআই স্টোরে সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। এগুলোর তাপমাত্রা বাইরে থেকেও অনলাইনে যাচাই করা যাবে।
সিভিল সার্জন আরো বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত কেন্দ্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় যুব সমাজের উদ্যোগে দৃষ্টিনন্দন বাঁশের সেতু উদ্বোধন

ডোমারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রেফতার

আব্দুর রহিমের লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী

পঞ্চগড়ে স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

ডিমলায় গুচ্ছগ্রামের নির্ধারিত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও ৯ মাসেও টাকা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক