crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

তীব্র শীতে আবাসন সংকটে ধুকছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। নানা সমস্যায় জর্জড়িত এ মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থী ভর্তি রয়েছে। নানা চ্যালেঞ্জ নিয়ে কোনোরকমে টিকে আছে এ প্রতিষ্ঠানটি। ১৯৯৮ সালে নির্মিত মাদ্রাসায় এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোন সুযোগ- সুবিধা মেলেনি। স্থানীয় কিছু মানুষের মানবিক সহযোগিতায় কোনোরকমে টিকে আছে এ মাদ্রাসাটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মসজিদ ও টিনের একটি ভবনের বারান্দায় ঘুমাচ্ছে শিক্ষার্থীরা। এমনি করে প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আবাসন সংকটে ফ্লোরে ত্রিপল বিছিয়ে রাত যাপন করছে। এই তীব্র শীতে অমানবিকভাবে শিক্ষার্থীরা রাত যাপন করলেও এগিয়ে আসেনি কোন সংস্থা, এমনটিই জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, তাদের মাদ্রাসা জনগণের মানবিক সহযোগিতায় চলে। আবাসন সংকটে তারা বারান্দায় পাতলা কার্পেটের ওপর শুয়ে থাকে। মাঠের ঠান্ডা হাওয়ায় তাদের রাত যাপনে খুব কষ্ট হয়। তাদের এই সমস্যা সমাধানে সরকারের কাছে আবেদন জানান শিক্ষার্থীরা।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াস আলমগীর জানান, চরম আবাসন সংকটে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে বিপাকে তারা। কিছু সহযোগিতা পেলে তাদের চরম এই দুর্ভোগ থেকে রেহাই পাবে। সেজন্য তিনি সরকারি-বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য কামনা করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া ২১ টি ল্যাপটপ উদ্ধারসহ গ্রেফতার ৫

ঝিনাইদহে মানবপাচারকারী চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

হোমনায় দু:সাহসিক চুরি

মহেশপুর সীমান্তে শিশুসহ ১৩ জন আটক

রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা, গ্রেফতার-৫

রংপুরে ৪ দফা দাবিতে চাকরিপ্রত্যাশীদের মানববন্ধন

চুয়াডাঙ্গা ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসহায় শত কৃষকের কার্ড জালিয়াতি, অভিযোগ দায়েরে তোলপাড়!

ঝিনাইদহের গণিত ও পদার্থ বিজ্ঞানের এক সময়ের মেধাবী ছাত্রের দিন কাটছে পাগল বেশে পথে পথে

রংপুরে মায়ের হত্যার বিচার চেয়ে সন্তানের সংবাদ সম্মেলন