crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ 
পঞ্চগড়ে পিক-আপের ধাক্কায় মো. মিলন হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত মিলন সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা বাজার এলাকার রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর)  সকালে  পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড়- টুনিরহাট সড়কের পূর্ব জালাসী পাড়া এলাকায়  এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় , বৃৃৃৃহস্পতিবার সকালে মিলন মোটরসাইকেলযোগে  পঞ্চগড় থেকে তালমা বাজার যাওয়ার সময় পঞ্চগড় পৌরসভার একটি ময়লা ভর্তি পিকআপ জালাসী পাড়া এলাকায়  ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মিলন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পঞ্চগড় ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার নিরঞ্জন রায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি  নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৬৭

রংপুর মেডিক্যালে দালাল চক্রের ৭ সদস্য আটক

হোমনায় আইএফআইসি ব্যাংকের ৭৩তম উপ-শাখা উদ্বোধন

বিশ লাখ নেকী লাভের দোয়া

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেলিমা আহমাদ এমপি

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাচ্ছেন ডিমলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে কলেজ ছাত্রের আ’ত্নহত্যা

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে কলেজ ছাত্রের আ’ত্নহত্যা

সাঁথিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা