crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ ওবায়দুল কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০২০ ১:১৭ অপরাহ্ণ
আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়ঃ  ওবায়দুল কাদের

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ

বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো দলের পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (১০/০৯/২০২০ ইং) সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যতার জন্য। এদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন। সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না। সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?
দেশে চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার ৭টি দেশের ২১টি উপ-আঞ্চলিক সড়ক করিডোর উন্নয়নের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

কালীগঞ্জে কৃষকের ১০ বিঘা জমির পান বুরুজ পুড়ে ছাই

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

মহেশপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার দুই সমর্থককে ‘কুপিয়ে’ ‘জখম’

রংপুর নগরীর বিভিন্ন অলি-গলিতে ময়লা আবর্জনার স্তূপ, দেখার কেউ নেই

৭কোটি টাকার ২ ফুটপাতসহ ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

৭কোটি টাকার ২ ফুটপাতসহ ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু

চিকিৎসা ব্যয় কমাতে ২৯৫ টি ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে দেবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

গাইবান্ধায় গাইবান্ধা প্রতিদিন অফিসের লাইটিং বীলবোর্ড ভাংচুর

পাবনার চাটমোহরে “এসডিজি বাস্তবায়ন” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাবনার সুজানগরে খাল-বিল পানিশূন্য, তীব্র মাছের সঙ্কট!