crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ২:৪২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে হত্যার পর শৈলেন দেবনাথ (৫০) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত স্ত্রীর নাম রেবা রাণী (৪০)। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জে শহরের নীমতলা বাসস্টান্ডের থানা পাড়ায়। বুধবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তারা ওই এলাকায় মোদাচ্ছের নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে থাকতেন। নিহত শৈলেন দেবনাথ পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসাসুজ্জামান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী। নিহত শৈলেন কুমারের বাড়ি যশোর সদর উপজেলার সাতমাইল ও রেবা রাণীর বাড়ি মাগুরা সদর উপজেলার নিত্যনন্দপুর গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহত রেবা রাণী তাদের বেড়রুমের বেডের উপর পড়ে আছে। পাশের জানালার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে তার স্বামী শৈলেন দেবনাথ।

স্থানীয়রা সূত্রে জানান গেছে, কয়েক বছর আগের নিহত শৈলেন দেবনাথের স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সাথে বিয়ে হয়। এরপর কালীগঞ্জে এই ভাড়া বাড়িতে থাকতেন। নিহতদের বাড়ির পাশেই বসবাস করে নিহত শৈলেনের ভায়েরা ভাই উত্তম ঠাকুর।

কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী বলেন, স্ত্রীকে হত্যা করে তার স্বামী শৈলেন কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে “প্রিয় চেংমারী” প্লাটফর্মের উদ্যোগে “আব্দুর রশিদ স্মৃতি পাঠাগার” উদ্বোধন

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের রাজাকার চেয়ারম্যান আব্দুর রশিদ’র পুত্রদের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ!

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হোমনায় মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

হোমনায় মা’দকদ্রব্যের অ’পব্যবহার ও অ’বৈধ পা’চারবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

Lacus Ultricies

পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি- কুড়িগ্রাম জেলা পুলিশ

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

খুলনায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-৬

সিলেটে ট্রাকভর্তি পেঁয়াজসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৯

ডেপুটি স্পীকারের সহধর্মিনীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা