crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২০ ৪:১০ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৫আগস্ট) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহা-সচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ সময় হরিণচড়া ইউনিয়নের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ৩ হাজার ৫শত টাকা করে মোট ৩৫ হাজার টাকা এবং ১৮ টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকাসহ ১টি মসজিদে ১৪ হাজার টাকা বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে রংপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক বিশিষ্ট ওয়ায়েজ মাওঃ মাহামুদুর রহমান, সংগঠক মুফতি আলহাজ্ব মাহামুদ বিন আলম, গোলাম আরশাদ, মাস্টার তাজুল ইসলাম, যুব জমিয়ত ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহা-সচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন।
এ ছাড়াও গত ঈদুল আজহার দিনে স্থানীয় ৩শতাধিক গরীব ও দুস্থদের মাঝে কোরবানির গোস্ত বিতরণের ব্যবস্থা করেন এবং ১৩টি ইউনিয়নে ১৩টি খাসি দলীয় কর্মীদের মাধ্যমে কোরবানি করিয়ে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, মহামারী করোনার কারণে দোকান- পাট বন্ধ হয়ে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, সে সময় ডোমার ডিমলা এলাকায় ৫ দফায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি , আটা, লবণসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে দলের মহাসচিব জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জনগণকে সচেতন করতে বিভিন্ন বাজার পরিদর্শন করেন ইউএনও

৪ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুমারখালীর পাঁচ বিয়ে করা প্রেমিক রবিউল আটক

বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ৫ আগস্ট চূড়ান্ত বিজয়: রাষ্ট্রপতি

রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে হামলা, আহত-৫

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কোন প্রার্থীর মি’থ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না: সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

ভূমিকম্প হলে আমাদের করণীয় ও বর্জনীয়

পুঠিয়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু, আহত চালক

পঞ্চগড়ে ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

চকরিয়ায় আমন ধানের জমিতে পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে ‘আলোকফাঁদ’ স্থাপন