crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫, হাসপাতাল সীলগালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৯, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে বেসরকারি মালিকানাধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ ৫ জন কে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ । এছাড়াও হাসপাতালগুলোতে অস্বাস্থকর পরিবেশ বিরাজমান থাকায় ৬ হাসপাতালে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ও একটি হাসপাতাল সীলগালা করা হয়েছে। বুধবার ২৯ জুলাই দিনব্যাপী নগরীতে এসব অভিযান চালানো হয়। অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রুবাইয়াত হাসান উপস্থিত ছিলেন।

জানা যায়, রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে বুধবার রংপুর শহরস্থ ধাপ জেলরোড এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এতে ন্যাশনাল কমিউনিটি হাসপাতালের অনুমোদন না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করা হয় ও হাসপাতালটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ৫০হাজার টাকা, আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমের ১ লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালের ৫০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনিস্টিককে এর ২০হাজার টাকা জরিমানা করা হয়। মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোম ক্লিনিকে ভুয়া ডাক্তার সনাতন চন্দ্র (৩৪) সহ তুলেশচন্দ্র, আমিনুল ইসলাম (২০), আমিনুল (৪০), শাহানুর (৩০) কে গ্রেফতার করা হয়। নিয়মিত সিভিল সার্জন রংপুর এর প্রতিনিধি ডাঃ রুবাইয়াত হোসেন এর অভিযোগ সাপেক্ষে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অভিযান পরিচালনা করছি। কেননা স্বাস্থখাতে অব্যবস্থাপনা কোনভাবেই মেনে নেওয়া হবেনা। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন তথ্য প্রতিমন্ত্রী, ক্ষতিপূরণের আশ্বাস

পুঠিয়ায় ১৪৪ ধারা অমান্য করে মাছ শিকার

দুই দিনের সফরে ঢাকায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

পুঠিয়া-দূর্গাপুরে নৌকার পালে ঈগলের থাবা, নৌকাডুবির আ’শঙ্কা

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় ভ্যানের ধা’ক্কায় ৪ বছরের শিশু নি’হত

কুমিল্লা -০২ (হোমনা ও মেঘনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ বিজয়ী

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার