crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ৬ জনের অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ গতকাল রোববার সকালে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকায় আরামনগর বাজার, হাসপাতাল রোড়, শিমলাবাজার, বাস টার্মিনাল এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ৬ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। অর্থ দণ্ডপ্রাপ্তরা হলো মা মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী সোহেল মিয়া, (৩৬) রোকন মিয়া ( ৩২) সোলাইমান হোসেন ( ৪৩) সামিউল ইসলাম (২৮) ফরহাদ হোসেন ( ২৮) আল আমিন ( ৩৫)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।অভিযানকালে সরিষাবাড়ী থানার এস আই আমিনুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই ম’দসহ আটক-৫

আগামী বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার বেশি : প্রধানমন্ত্রী

ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ প্রতিনিয়ত জনসচেতনতায় কাজ করছেন

দাউদকান্দিতে রাস্তা বহাল রাখা ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

ডোমারে সাংবাদিক পাখী’র মায়ের দোয়া মাহফিল

ডোমার জোড়াবাড়ীতে প্রতিবন্ধী শিশুর টাকা আত্মসাৎ

ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৬ জন গ্রেফতার

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য  প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

দাউদকান্দিতে জেলা প্রশাসকের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে স্বতন্ত্র স্কুল

কেএমপি’র অভিযানে ‘মাদক’সহ গ্রেফতার-৫

কিশোরগঞ্জের ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ