crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় পিতার সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জননন্দিত নেতা হাসান জামিল সাত্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ
ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় পিতার সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জননন্দিত নেতা হাসান জামিল সাত্তার


কামরুল হক চৌধুরী:>> শুক্রবার সকাল ঠিক ১০:২৩ মিনিটে যখন সাত্তার সাহেবের কফিন নিয়ে গাড়ীটি হাসানপুর কলেজ মাঠে প্রবেশ করে তখন বহু মানুষের চোখ বেয়ে পানি পড়তে থাকে কান্নার শব্দও কানে আসতে থাকে। ছুটোছুটি করতে থাকে প্রিয় নেতার মুখটি শেষ বারের মতো দেখার জন্য। সেই প্রিয় মানুষটি হচ্ছেন- কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দির  গণমানুষের নেতা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি দানবীর হাসান জামিল সাত্তার । করোনায় আক্রান্ত হয়ে গতকাল সকালে তিনি ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০(সত্তর) বছর। এই করোনাকালে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ শুক্রবার হাসানপুর সরকারি কলেজ মাঠে তার জানাযা সম্পন্ন হয়েছে।  জানাযাপূর্ব বক্তব্য রাখেন- হামদর্দ বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. আবদুল মান্নান জয়, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম সরকার, শিল্পপতি বশিরুল আলম মিয়াজি, আব্দুল আউয়াল মাস্টার, মহিউদ্দিন শিকদার, বিএনপি নেতা কে.এম.আই খলিল,  জাতীয় পার্টির নেতা আব্দুল মাখন সরকার এবং  তিতাসের কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মহসিন ভূইয়া প্রমুখ। মরহুমের একমাত্র পূত্র কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ব্যারিস্টার নাঈম হাসান সকলের নিকট তাঁর পিতার জন্য ক্ষমা প্রার্থনা এবং  দোয়া কামনা করেন।পরে মরহুমের লাশ তাঁর পিতা দানবীর আবদুস সামাদের  সমাধি পাশে  দাফন করা হয়।। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের শীত বস্ত্র বিতরণ

দিঘলিয়ায় মি’থ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হোমনায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জামালপুরে নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে পথে ঘুরছেন নূরুল ইসলাম 

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

বিএনপির গ’ণসমাবেশকে ঘিরে মার্কিন দূতাবাসের স’তর্কবার্তা

হোমনায় পোনামাছ অবমুক্তকরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দাউদকান্দির পালপাড়ায় হাঁটা-চলার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

দাউদকান্দির পালপাড়ায় হাঁটা-চলার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

পরোয়ানাভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে: সেনাসদর

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী