crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বামুনিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলার ডোমার উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪জুন) দুপুরে দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদ হলরুমে সীমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। উদায়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট। ইউপি সচিব মোছাঃ আশিকা তানবীন ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেটে ঘোষণা করেন। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১০ লক্ষ ৫৯ হাজার ৪শত ৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের অর্পন যুব সংগঠনের সভাপতি রিপন ইসলামের সঞ্চলনায় শুরুতে তারুণ্যের বাজেট ভাবনা উপস্থাপন করেন বর্ণা রাণী রায়। তিনি যুব ও নারীবান্ধব বাজেট প্রণয়নের ক্ষেত্রে প্রত্যাশা ও সুপারিশ পত্র উপস্থাপন করেন। এছাড়া এক্টিভিস্টা পরিচালিত “ইউনিয়ন পরিষদের বাজেট কেমন দেখতে চান?” শিরোনামে অনলাইন জরিপের ফলাফল জানানো হয়। এ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউএসএস এর এ ফোরআই প্রজেক্টের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আমিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে অসহায়দের পাশে ভ্যানচালক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা, আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা

সরিষাবাড়ীতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা

হোমনায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে যথাযোগ্যমর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবাই জনগণের চাকর : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

রংপুরে লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতপাখার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে বিএনসিসি’র কম্বল, মাস্ক বিতরণ ও করোনা-ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি