crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে জেলা পরিষদ সদস্যের পিতার মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ








মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি:-নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেনের পিতা আলহাজ্ব মজিবর রহমানের (৮০) মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন)ভোরে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃতের বাড়ী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ানুল কবীর।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নিহত মজিবর রহমানের সহধর্মিণী কয়েকদিন আগে রংপুর মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্ত হন। করোনা রোগীর সংস্পর্শে আসায় গত ২৭ মে ওই পরিবারের ১৯ জনের নমুনা সংগ্রহ করে জলঢাকা স্বাস্থ্য বিভাগ।গত ৩০ মে শনিবার নিহত মজিবর রহমানসহ নাতি বউয়ের করোনা পজিটিভ আসে। এরপর থেকে  পরিবারের ৩ সদস্যকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন। তিনি হাই প্রেসারের রোগী ছিলেন। 
স্বাস্থ্য কর্মকর্তা  আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ১৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ৪জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। দুই জন নীলফামারী সদর হাসপাতাল ও ১জনকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। একজন করোনা নিয়ে ঢাকায় কর্মরত আছে এবং বাকি ৩ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য:-নীলফামারী জেলায় এ নিয়ে ১২৯জন করোনা আক্রান্তের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করলেন।
৩৮জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছেন।








মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।
মোবাইল:০১৭১৩৭২৭৯৫৫
কোড-২৬

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৩ বছরেও শেষ হয়নি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ!

দুই দিনের রিমাণ্ডে এসপি মহিউদ্দিন ফারুকী

পঞ্চগড়ে এক্সকেভেটর বাহনকারী ট্রাক্টর উল্টে নিহত ২

কুমারখালীতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

মাদকমুক্ত পুলিশ গড়তে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছিঃ আইজিপি

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, দোকান-পাট ও বাড়িঘর ভাংচুর, পুলিশের গুলিবর্ষণ

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী