crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকার ত্রাণের নামে নিজ দলের লোকদের চুরির সুযোগ করে দিচ্ছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২০ ৯:০২ পূর্বাহ্ণ


মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ

সরকার নিজ দলের লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে ত্রাণের মালামাল চুরি করার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (আজ) সূত্রাপুর এলাকায় রায়সা বাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি অনেক মানুষ না খেয়েও মারা যাচ্ছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনও কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দি, কাজ পাবে কোথায়। তাদের সহায়তা করার জন্য সামর্থ্যমত বিভিন্ন পাড়া-মহল্লায় জেলায় মহানগরীতে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসছে। গরিব-দুস্থদের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে মানুষকে দিচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সরকারের লোকদের খাটের নিচ থেকে তেল বেরুচ্ছে। গর্তের ভেতর থেকে চাল বের হচ্ছে। গ্রামের খড়ের পালার ভেতর থেকে হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে। এটা কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র?’

তিনি আরও বলেন, ‘সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে চুরি করার সুযোগ দেয়া হচ্ছে। এটা মেনে নেয়া যায় না।’

ত্রাণ বিতরণের সময় রিজভী আরো বলেন, ‘আজকে সারা বিশ্বে মহামারি চলছে। বাংলাদেশে মহামারি মোকাবেলায় সাহস নিয়ে সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। অসহায় মানুষ যাতে না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত ছিল। কিন্তু সরকার সেটা করেনি। তবে বিএনপি নেতাকর্মীরা অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে আছে এবং থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

জলঢাকায় ধ’র্ষণের ভিডিও ভাইরালের ভ’য় দেখিয়ে আবারও ধ’র্ষণ!

এএলআরড‘র ১১দিনব্যাপি ভূমি সংস্কার, রেকর্ড ও জরিপ বিষয়ক কর্মশালা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সালাম-শফিক পরিষদ নির্বাচিত

পুষ্টিগুণে ভরপুর লাউ