crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ
রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুরঃ

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ২ জন ও হরিপুর উপজেলায় ১ জন ও গাইবান্ধা জেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। লালমনিরহাট জেলার গোকুন্ডা ফকিরটারী গ্রামে শনিবার একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৩ দিন আগে নারায়নগঞ্জ থেকে জ্বর, সর্দি নিয়ে নিজ বাড়িতে ফিরেছিলেন বলে জানা যায়। এদিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে এসএসসি ফল প্রত্যাশী (১৭) এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। ওই শিক্ষার্থী ঢাকায় দারোয়ানের কাজ করতো। বর্তমানে তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। ওদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রমিছা বেগম (৫০) কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি গত ১৫ দিন ধরে শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বরে ভুগছিলেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে স্থাপিত করোনা শনাক্তকরণ যন্ত্র পিসিআরে শনিবার বিভাগের ৫৫ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের নমুনা পজেটিভ এসেছে। এ সংক্রান্ত তথ্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও শনিবার আরও ৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য কলেজে এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দ্বাদশ জাতীয় নির্বাচনে থাকছে না ইভিএম

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে কৃষক খুন

আধুনিক সমাজ বিনির্মাণে ঢাবি শিক্ষার্থী ওসমান গনির ভাবনা

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষিরা, দামে খুশি নয়

টহল গাড়ি দেখলেই দোকান বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকছেন রংপুরের ব্যবসায়ীরা !

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগে প্রধান শিক্ষককে বদলী

ময়মনসিংহের গৌরীপুরে মিলল বিরল প্রজাতির সজারু

ময়মনসিংহের গৌরীপুরে মিলল বিরল প্রজাতির সজারু

নারায়নগঞ্জের অন্তঃসত্ত্বা ইউএনও ওএসডি’র ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ ও তদন্ত দাবি

চকরিয়ায় গাড়ীর ধাক্কায় কলেজের প্রভাষক নিহত