crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা প্রতিরোধে (হোমনা-মেঘনা) সার্কেল এএসপি’র মাস্ক বিতরণ ও নির্দেশনা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৭, ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
কুমিল্লার হোমনা-মেঘনায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করীম তার অভিযান অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার হোমনা-মেঘনার অফিসার, ফোর্স ও জনগণের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। মাস্ক বিতরণকালে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় এএসপি মো. ফজলুল করীম বলেন, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে আমরা নিজরা সচেতন হবো এবং অপরকে সচেতন করবো। সর্বাবস্থায় সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলতে হবে। বিশেষকরে দোকান-পাট, চায়ের দোকান, রাস্তায় আড্ডা ও বিনা প্রয়োজনে জনসমাগম বন্ধ করে দিতে হবে।

এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আমরা আপনাদের নিরাপত্তায় বাইরে আছি, আপনারা আমাদের নিরাপত্তায় যার যার ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা রাস্তা-ঘাট, দোকান-পাট এবং হোটেলে বসে গল্প-গুজব করা থেকে বিরত থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

পুলিশের এই কর্মকর্তা জানান, দেশে যতোদিন পর্যন্ত করোনা পরিস্থিতি বিরাজমান থাকবে ততোদিন পর্যন্ত জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

হোমনায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা, আটক ১

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পার্বতীপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশ-ইনের চেষ্টা

প্রতিনিধি আবশ্যক

শৈলকুপা ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে গৃহনির্মাণ কাজ বন্ধ, হতাশ এলাকাবাসী

জামালপুরে একসঙ্গে ৪ শিশুর জন্ম

রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী ও ভোলায় মুসল্লিদের হত্যায় জড়িতদের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন