crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের তিস্তা ক্যানেলে বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ২:৫১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুর সদরের মমিনপুরে তিস্তা ক্যানেলের ছোট ব্রিজের কাছ থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রুমি আখতার (২১) নামে নিহত ওই তরুণী দিনাজপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জানিয়ে রংপুর সদর কোতোয়ালি তদন্ত কর্মকর্তা এসআই জাকির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ১৬ ফেব্রুয়ারি রোববার সকালে স্থানীয়রা ইউরিয়া সারের বস্তায় বন্দি অবস্থায় মরদেহটি সেচ খালে পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল দক্ষিণ মমিনপুর পালপাড়ায় তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচ থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে গভীর রাতের কোনো এক সময়  মরদেহ পানিতে ফেলেছে।

মরদেহ উদ্ধারের সময় মেয়েটির পরনে ছিল বোরকা, পায়জামাসহ পায়ে ছিলো রূপার তৈরি নূপুর। পাশে ভ্যানিটি ব্যাগটি পড়েছিল। এ ব্যাগে থাকা কাগজপত্রে প্রাথমিকভাবে তার পরিচয় মিলেছে।

পুলিশ জানায়, তরুণীর নাকে রক্ত ও গালে আঙ্গুলের আঁচড়ের ছাপ ও তার গায়ের রঙ ফর্সা ছিলো। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

শ্রীনগরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় মেয়ের বাবা ও স্বামী গ্রেফতার

নীলফামারীতে একদিনে আরও ৪১ জনসহ মোট করোনায় আক্রান্ত ২০০

সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ

এডিবি’র কাছ থেকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

খুলনায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন (ডাব্লিউএবি) এর “৫ টাকায় রমজানের বাজার” বিতরণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

দাউদকান্দিতে গণধর্ষণের শিকার যুবতী : আটক ৩

দাউদকান্দিতে গণধর্ষণের শিকার যুবতী : আটক ৩

রংপুরে দুযোর্গ সহনীয় ঘর নির্মাণে অনিয়ম, বাস্তবায়নে নামমাত্র কমিটি

কেএমপির হরিণটানা থানা পুলিশের অভিযানে অ*স্ত্র ও মালামালসহ ৪ ছি*নতাইকারী গ্রেফতার

ডোমারে বিবর্তন নাট্য গোষ্ঠির উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ