crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষাবোর্ড। এদিকে ২য় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) এর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বোর্ডের পরিদর্শক আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বোর্ডের উপ-সচিব ড.আব্দুর রাজ্জাক এবং সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান। মঙ্গলবার বিদ্যালয় এসে তাদের তদন্ত কাজ পরিচালনা করেন। এ সময় তারা প্রধান শিক্ষক ,এলাকাবাসী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কহিনুর ইসলাম, সাবেক অফিস সহকারী হামিদুল ইসলামের সাথেও কথা বলেন তদন্তটিম। তারা তদন্তের স্বার্থে বিদ্যালয়ের কিছু কাগজপত্র জব্দ করেন। এ সময় বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন উপস্থিত ছিলেন। এর আগে ৩রা ফেব্রুয়ারি জেলা শিক্ষা অফিস একই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমকে প্রধান করে জেলা সহকারী পরিদর্শক মশিউর রহমান কে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় নির্দেশ দেওয়া হয়। এদিকে ২য় দিনের মত শিক্ষার্থীরা তৃষ্ণার মৃত্যুর জন্য দায়ী শিক্ষকদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। বোর্ডের তদন্তটিম বিক্ষোভকারীদের সাথে কথা বলে দোষীদের শাস্তির আশ্বাস দেয়।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, তদন্ত কমিটি তাদের তদন্ত করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তবে তৃঞ্চার মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক দায়ী নয়।

তদন্ত কমিটির সদস্য দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড.আব্দুর রাজ্জাক বলেন, অনুসন্ধান চলছে, তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। উল্লেখ্য- মাহিগঞ্চ উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী তৃঞ্চা রানী(১৫)’র প্রবেশ পত্রে বাণিজ্য বিভাগের স্থলে বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় মানবিক বিভাগ আসায় তৃষ্ণা রানী রবিবার দুপুরে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ীতে এসে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত তৃষ্ণা রানী বাকডোকরা দধিপাড়া এলাকার দুলাল রায়ের কন্যা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

ঝিনাইদহে হলিধানী ইউপি’র মহিলা সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

কোটচাঁদপুরে রুহানীর মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণে দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু

রংপুর বিভাগজুড়ে চলছে গণটিকাদান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু’গ্রুপের সং’ঘর্ষে আ’হত ৩৫

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু’গ্রুপের সং’ঘর্ষে আ’হত ৩৫

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট সদস্য পঞ্চগড়ের শরিফুলের বাড়িতে উৎসবের আমেজ

পুঠিয়ায় ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃ*ত্যু