crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকার দুই সিটির নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে রিট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২২, ২০২০ ৩:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত না করায় বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। ভোটার তালিকা আপ-টু-ডেট হালনাগাদ না করায় এ রিট আবেদন করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

আইনজীবী জানান, রিটের বিষয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।

আবেদনে বলা হয়েছে, ২০১০ সালের সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর ক্ষেত্রে ৩০০ ভোটারের স্বাক্ষরের বিধান রয়েছে। কিন্তু দলীয় প্রার্থীর ক্ষেত্রে এ বিধান না থাকাটা বৈষম্যমূলক এবং এটি সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরের চাতলপাড়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এম এ হান্নান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

হোমনা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতি পালন

পুঠিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জামালপুর লকডাউন বাস্তবায়নে কঠোর জেলা প্রশাসন , বিভিন্ন স্থানে জরিমানা

মহান বিজয় দিবসেও পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে !

মহান বিজয় দিবসেও পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে !

ইদ যাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দঘন করতে খুলনা রেলওয়ে পুলিশের বিশেষ আয়োজন

চকরিয়ার ইউএনও কর্তৃক স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো মেশিন হস্তান্তর

ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে মমিনুরের যোগদান