crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুর শেখ হাসিনা সেতুর বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ

শেখ হাসিনা সেতু

মোঃ মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি, টাংগাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শেখ হাসিনা সেতুটি এ এলাকার জনগণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু । এ সেতু পার হয়েই রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতে হয় এলাকাবাসীকে। কিন্তু সম্প্রতি সেতুটির বেশ কয়েক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ এলাকায় শেখ হাসিনা সেতু হওয়ার পর নাগরপুর -দেলদুয়ারসহ টাংগাইলের মানুষ অবাধে চলাচল করতে পারছে।এ সেতুটি এখন নাগরপুর -দেলদুয়ারের সেতুবন্ধনে বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উপরিভাগের অনক স্থানে ঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানে ছোট -বড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি প্রানহাণির আশঙ্কা করছেন এ সেতুর ওপর দিয়ে চলাচলকারী মানুষ। সেতু নির্মাণের দুই বছরের মাথায় এভাবে ভেঙ্গে গর্ত হওয়ায় যাত্রী সাধারণের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোন সুফল পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে সেতু বুঝে নেয়া সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, এ সেতুর কাগজপত্র পাওয়া যায়নি বিধায় প্রয়োজনীয় সংস্কারে বিলম্ব হচ্ছে। খোঁজখবর নিয়ে জানা যায়, নাগরপুর-মিজার্পুর সড়কের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নাগরপুর উপজেলার কেদারপুরে ধলেশ্বরী নদীতে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৫ কোটি ৪৭ লাখ টাকায় প্রকল্পের কার্যাদেশ পেয়ে দীর্ঘ আড়াই বছর কর্মযজ্ঞ শেষে ২০১৭ সালের প্রথম দিকে সেতুটির নির্মাণ কাজ শেষ করে মীর আক্তার হোসেন লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৭ সালের শেষের দিকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে সেতুর এমন বেহাল দশায় এর নির্মাণশৈলী নিয়ে প্রশ্ন তুলছেন এ সেতু দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণ।

সরেজমিনে সেতুতে গিয়ে দেখা যায়, সেতুর বিভিন্নস্থানে উপরিভাগের ঢালাইকৃত ওয়ারিং কোর্স ( পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) ভেঙ্গে স্তুপ হয়ে রয়েছে। এর ওপর দিয়ে দ্রুত গতির যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী এসবি লিংক পরিবহণের ড্রাইভার সাইফুল ইসলাম বলেন, গত বছরের মাঝামাঝি এ সেতুর ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। তখন দায়সারাভাবে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছিল বলেই আজ আবার সেতুর এ অবস্থা হয়েছে। আমরা গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে আতঙ্কের মধ্যে থাকি।

শিক্ষক মো.রফিকুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই সেতুতে বেশ কয়েকবার মোটরসাইকেল (বাইক) দুর্ঘটনায় দুইজনের প্রানহাণি ঘটেছে। তার ওপর সেতুর বিভিন্নস্থানে গর্ত তাই দ্রুত সেতুটি সংস্কার না করলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে সেতুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হলেও গত এক বছর আগে তা সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়। নাগরপুর- দেলদুয়ারসহ রাজধানী ঢাকার সাথে যোগাযোগের প্রধান রাস্তা টি হলো নাগরপুর শেখ হাসিনা সেতু। সমস্ত বিষয় মাথায় রেখে রাস্তাটির দ্রুত সংস্করণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

সেতুটির ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান জানান, নাগরপুরের কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুটি গত এক বছর পূর্বে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর আমাদের কাছে হস্তান্তর করলেও এর কাগজপত্র এখনও হাতে পাইনি তাই এর যথাযথ সংস্কারে বিলম্ব হচ্ছে। কাগজপত্র হাতে পেলে ঠিকাদার প্রতিষ্ঠানের রিপেয়ারিং (সংস্কার) এর বিষয়টি ক্ষতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যেটুকু ক্ষতি হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান প্রকৌশলী ইমরান ফারহান ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা

সৈয়দপুরে ত্রাণের দাবিতে অসহায় মানুষদের মানববন্ধন ও সড়ক অবরোধ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পুনরায় বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ডোমারে উপজেলা ওয়াটস্যান কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক ৩ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে মনে করে সরকার : তথ্যমন্ত্রী

পবিত্র মাহে রমজানে দান সাদকার গুরুত্ব ও ফজীলাত