crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ

মো. মেহেদী হাসান ফারুক, নাগরপুর টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (৭ জানুয়ারি ২০২০ খ্রি.) মঙ্গলবার দুপুরে নাগরপুর থানার গয়হাটা এবং দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি বাংলা ড্রেজার ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি কুচক্রীমহল। তারা তাদের ব্যবসায়িক স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে। তারা দীর্ঘ দিন ধরে নিজেদের স্বার্থে দেশ ও সমাজের ক্ষতি সাধন করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন ৩ টি ড্রেজার ধ্বংস করে দেয়া হয়েছে। দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে এই অবৈধ বালু উত্তোলনসহ সকল অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলন অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এস.আই সাইফুদ্দিন মাহমুদ, সার্ভেয়ার সাইফুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে সতর্কতা অবলম্বনে,ভারতকে চিঠি

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার

হোমনার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে স্বর্ণ সদৃশ সরস্বতী মূর্তিসহ আটক১০

পঞ্চগড়ে স্বর্ণ সদৃশ সরস্বতী মূর্তিসহ আটক১০

ডিমলায় অসহায়দের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং অনুষ্ঠিত

মেঘনা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন

বিগত আমলে টাকা পা*চারের ব্যাপারে দুদক কী করেছে জানা নাই : সৈয়দ তাহসিনুল হক

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা