crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ‘আল্লাহর দল’ এর ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২০ ২:০৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ফজলুল হক শাহাজাদা (মিলন) নামে এক ব্যক্তিকে র‌্যাব-১৩ এর বিশেষ আভিযানিক দল গ্রেফতার করেছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ রংপুর জেলার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
গত ৩ জানুয়ারি ২০২০ দুপুরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মধ্য বাবু খাঁ এলাকা হতে ওই এলাকার বাসিন্দা মৃত শহিদার রহমান শহি’র ছেলে মো. ফজলুল হক শাহাজাদা ওরফে মিলন (৪৫) কে  বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

আজ ৪ জানুয়ারি শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন জানায়, সে দীর্ঘদিন যাবৎ  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’এর রংপুর শহর ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ, চাঁদা প্রদান ও সংগঠনের সদস্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আটক মিলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে  অনুসন্ধান চলমান রয়েছে বলে এ পর্যন্ত খরব পাওয়া গেছে

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জগন্নাথপুরে বাড়ি নিয়ে মা-মেয়ের হামলা-মামলা

ডোমারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসএএম কর্ণার এর উদ্বোধন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাব

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

দূরদর্শিতা ও প্রতিনিধিত্বের অভাবে কাঙ্খিত সুবিধা পাচ্ছে না নগরবাসী

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৩ জনকে ‘পুশ ইন’ করলো বিএসএফ

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার