crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার মেধাবী ছাত্র আল আমীনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাওতুল হেরা তাহফিজুল কোরআন হাফেজী মাদ্রাসার পক্ষ থেকে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ঈমাম পরিষদের উপদেষ্টা মুফতি ফারুক নোমানী, ঈমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও: দেলওয়ার হোসেন,ঈমাম পরিষদের পৌর সভাপতি নজির আহমেদ ও নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক। মানববন্ধনে নিহত আল আমিনের পিতা আব্দুর রাজ্জাক বলেন, হত্যার ১৮ দিন পার হলেও সন্তান হত্যার বিচার পাইনি। তিনি অবিলম্বে তার সন্তান হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য,গত ৩০ নভেম্বর আল আমিন রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর বুধবার দুুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের একটি কচু বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে আড়পাড়া বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্গাপুরের সেই ওসি বদলি

বিশ্বকাপের ফাইনাল টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

ময়মনসিংহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র দাফন সম্পন্ন

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ডোমারে আন্তর্জাতিক যুব দিবসে সফল উদ্যোক্তাদের সংবর্ধনা

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম, অভিযোগ দায়ের

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে ১ কেজি গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে ১ কেজি গাঁ’জাসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি ‘বালার বাজার উচ্চ বালিকা বিদ্যালয়’, হতাশায় এলাকাবাসী

চকরিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন