crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :

কুমিল্লার হোমনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হোমনা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, হোমনা আমার , আমি যতদিন হোমনায় কর্মরত থাকবো ততদিন হোমনাকে আমার নিজের উপজেলা মনে করে হোমনার উন্নয়নে কাজ করে যাবো। তিনি সকল অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আশা করছি আগামী দিনের পথচলায় সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা পাব। এতে করে প্রশাসনের সকল সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের কাছে পৌঁছবে বলে বিশ্বাস করি। এসময় তিনি হোমনা উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়ন করতে সঠিক তথ্য দিয়ে তাকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিরলে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

ঘোড়াঘাটে তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২

পাবনায় র‌্যাব-১২ এর অভিযানে পাঁচ লাখ টাকার জা’ল নোটসহ আ’টক-২

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক ‘নিহত’

উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে : মসিক মেয়র

র‌্যাবের অভিযানে বকশীগঞ্জে ১২৫ পিস ই-য়া-বা-সহ দুই ব্যক্তি আটক

গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পঞ্চগড় সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবিকে বাধা দেয়ার অভিযোগ