crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। আজ বুধবার সকাল ৯টায় বঙ্গভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে হোমনা উপজেলার অবশিষ্ট ৩৩টি পরিবারের মাঝে দলিলপত্র বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে হোমনা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ১২৩টি উপজেলাকে ভূীমহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মধ্যে হোমনাসহ কুমিল্লার ৬টি উপজেলাকেও ভূমিহনি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানটি হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে উপজেলাবাসীর জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, ওসি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাচাই বাছাই করে হোমনা উপজেলায় মোট ২১৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়। এর আগে তিন ধাপে ১৮৫টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজ বাকি ৩৩টি পরিবারকে দলিলপত্রসহভূমি ও গৃহবুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে বৃষ্টি ঝড়া কান্নার মধ্য দিয়ে ফান্দাউক দরবার শরীফের মাহফিল সম্পন্ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে এতিমখানার ক্যাপিটেশন ফাণ্ডের টাকা আত্মসাতের অভিযোগ

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

রংপুরে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার ৬

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম