crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

শুকদেব লাল শুভ, ঢাকা।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার।

রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছর যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গু*লি করে মোটরসাইকেলে আসা আততায়ী।

গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩২৪০, মৃত্যু ৩৭

কিশোরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অ’পসারণ ও শা’স্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে টিসিবির সকল পণ্য না আনায় ডিলারকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

হোমনায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শৈলকুপা পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া ও স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ইভিএমে শেষ হল ভোট

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ