crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সৈয়দপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের,আহত ১৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় চক্ষু হাসপাতালের ড্রাইভারসহ দু’জন নিহত হয়েছেন।একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।
রবিবার(৩১ অক্টোবর)বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের নিয়ামতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রংপুর বিভাগীয় শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম(৪০)ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী(৫৯)।
স্থানীয়রা জানান,বেলা সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও থেকে বগুড়া যাচ্ছিলো ফাহিম এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪)একটি বাস। ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় বাসটি মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলামকে চাপা দিলে মারা যায় সে।এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলীও মারা যান।
মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফারুক জানান, মহিদুল তিন বছর ধরে মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাচ্ছে। গতমাসে এখানে যোগদান করেন।ঘটনার সময় মহিদুল লাঞ্চ শেষ করে অফিসে ফিরছিলেন। এ সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা যায় সে।।
সৈয়দপুর থানার পরিদর্শক(তদন্ত)খায়রুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পাটের বাম্পার ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

কেএমপি ডিবি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি ও লকডাউন মানছেন না জনগণ , প্রশাসন টহলে থাকলেও ভয় নেই জনগণের

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রংপুরসহ তিন জেলায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহের চারটি উপজেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত

বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

‘ই-সিগারেট’ নিয়ন্ত্রণে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ