crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সৈয়দপুরে জামানত হারালেন চেয়ারম্যান প্রার্থী হাসিনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি>>চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোছা. হাসিনা বেগম মাত্র ৯৩ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমলোচনা চলছে। রবিবার (২৬ ডিসেম্বর) উপজেলার ওই ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দলীয় সুত্রে জানা যায়, ইউনিয়ন আ.লীগের ১ নং ওয়ার্ড সভাপতি হাসিনা বেগমকে,সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম এর সুপারিশে মনোনয়ন প্রদান করা হয়। অথচ তৃণমূল থেকে প্রার্থী দেওয়া হয়েছিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা বাবু পাইলটকে। তিনি মোটরসাইকেল প্রতীকে সাত হাজার ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম মো. জুয়েল চৌধুরী (আনারস) পেয়েছেন ৬ হাজার ৯৭৮ ভোট।
এ ব্যাপারে, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন সরকার মুঠোফোনে বলেন,‘যিনি প্রার্থী হয়েছেন তিনিই বলতে পারবেন তার ভরাডুবির কারণ কী? সেখানে তৃণমূলের কোন মতামত ছিল না। ইউনিয়ন আওয়ামীলীগ থেকে একমাত্র পাইলটকে প্রার্থীতা প্রদানের জন্য সুপারিশ করা হয়েছিল।প্রার্থীতা নির্বাচনেই ছিল ভুল, তাই নৌকার এমন ভরাডুবি।
তিনি আরও বলেন, এ জন্য দায়ী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ। ফলে ত্যাগী নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকার এমন করুণ পরাজয় হয়েছে।
উল্লেখ্য, ওই ইউনিয়নে মোট প্রাপ্ত ভোট ১৫ হাজার ১২০ এবং এর মধ্যে বাতিল হয়েছে ৩৪২। এতে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪ হাজার ৭৭৮। শতকরা ভোট পড়েছে ৮৬.৪২ ভাগ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে : রাষ্ট্রপতি

নারী নি*র্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দি ‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

শৈলকুপায় খালুবাড়ি বেড়াতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

ডিমলায় ঝরেপড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে ফুটবল খেলা

ডিমলায় ঝরেপড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে ফুটবল খেলা

প্রতিবেশী দেশগুলোর ভুখণ্ড থেকে ইরানে হামলা চালাতে না দেওয়ার আহ্বান জানালেন : সীমান্তরক্ষী বাহিনীর কমাণ্ডার