crimepatrol24
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৬৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৫১৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন নতুন ১ হাজার ৬৬ জন। কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।  নতুন ১০৬৬ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের

ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখার উদ্যোগে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দুর্নীতি এবং চালকের মাদকাশক্ত প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিমলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আর্থিক সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  গ্রেফতার ১৩

লক্ষ্মীপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেফতার ১৩

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

আবারও দেশ সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

হোমনা পৌরসভার বাজেট ঘোষণা

খালিশপুরে অপহরণ করে ধ’র্ষণ, ভিকটিম উদ্ধারপূর্বক আসামী গ্রেফতার