crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সান্তাহারে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১২, ২০২০ ১০:৫৬ অপরাহ্ণ

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম ফাইমা বেগম (২৮)। বুধবার দুপুরে পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লায় নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত দুই বছর আগে সান্তাহার ইয়ার্ড কলোনির মৃত আইনাল হকের মেয়ে ফাইমার সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। ফাইমা সাইফুলের দ্বিতীয় স্ত্রী ও ফাইমারও দ্বিতীয় স্বামী সাইফুল। বিয়ের বছর যেতে না যেতেই তাদের মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদ হয়। সাইফুল তাকে দেনমোহর ও ধারের পাওনা টাকা বুঝিয়ে দেয়। গত তিন মাস আগে তাদের মধ্যে ফের সম্পর্ক স্থাপন হলে আবারো ফাইমাকে বিয়ে করে। সাইফুল ওই টাকা নেওয়ার জন্য ফাইমাকে চাপ দেয়। তারপর থেকে দু’জনের মধ্যে বিবাদ শুরু হয়।

ধারণা করা হচ্ছে, তার স্বামী গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর কম্বল দিয়ে ঢেকে রেখে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে প্রতিবেশী রেবা খাতুন ওই ঘরে দুর্গন্ধ পেয়ে নিহতের বড় বোন রোজিনা বেগমকে বিষয়টি জানায়। তারা তালা ভেঙে ফাইমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কে এইচ এম এরশাদ খান ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূর স্বামী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মারা গেলেন জামায়াত নেতা সাঈদী

জগন্নাথপুরে আরেক তরুণ করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু ৩২ , আক্রান্ত ২০২৪

নীলসাগর পুকুরে ৪দিন পর ভেসে উঠলো নিখোঁজ সুমনের মরদেহ

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

পূর্ব আব্দালপুরের রাস্তা নির্মাণকল্পে সাজ্জাদের ব্যক্তিগত জমি প্রদান , ৪জনের আর্থিক প্রনোদনা

গৌরীপুরে শালীহর স্মৃতিসৌধে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

গৌরীপুরে শালীহর স্মৃতিসৌধে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র” – এই প্রতিপাদ্যে জামালপুরে কমিউনিটি পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

নতুন তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম