crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনা : ব্যারিস্টার নওশাদ জমির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৩, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা।’

তিনি বলেন, ‘কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন । প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার বিএনপি এই ধরনের নির্বাচন চায়না।’

শনিবার( ২২ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবেনা। কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। এই টা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি করজোরে আপনাদের বলছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আজকে যারা এই সব কাজ করছে এরা রাজনীতিবিদ নয়। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। কেউ কোথাও এইরকম অপরাধমুলক কর্মকান্ড করলে তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে। নাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা প্রতিহত করুন । না হলে আমাদেরকে জানাবেন । আমরা ব্যবস্থা নেবো। আবার আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চাঁ*দাবাজি, জমি দখল এসবের কোন কিছুই আপনারা মেনে নেবেননা, প্রতিহত করুণ । রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। রাজনীতি ব্যবসার হাতিয়ার নয়।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে র‌্যাবের অভিযানে এক ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

পৌর নির্বাচন: সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে নিহত ১

সরিষাবাড়ীতে বিধবার বসতভিটা দখলে প্রতিবাদকারী তিন যুবলীগ নেতাকে মাদক মামলায় জডিয়ে গ্রেফতার

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

সৈয়দপুরে ইটভাটায় পুড়ে গেছে প্রায় ৫০ একর জমির ধান

লিখিত নির্বাচনী ইসতেহার ঘোষণার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গেপ্তার

সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গেপ্তার