crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ মিলল বাড়ির পাশের ডোবায়!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৬, ২০২০ ৯:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চররূপদাহ গ্রামে রিপন হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি বাড়ির পাশের একটি ডোবায় মাটিচাপা দেওয়া অবস্থায় বুধবার সকালে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপনের মেজ ভাবী ফরিদা পুলিশ হেফাজতে রয়েছে। পলাতক রয়েছে মেজ ভাই নান্নু। নিহত রিপন হোসেন নিত্যানন্দপুর ইউনিয়নের চররূপদাহ গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশের হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধ-গলিত রিপনের লাশ উদ্ধার করে। হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রিপনের মেজ ভাবি ফরিদার সঙ্গে তার পরোকিয়া থাকতে পারে। এ কারণে মেজ ভাই নান্নু তাকে হত্যা করতে পারে।

ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয় রিপন। মাঠেই পড়ে ছিল মোবাইল ও গায়ের চাদর। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই পদ্মনগর গ্রামের নজরুল ইসলাম শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। রিপন নিখোঁজ হওয়ার পর দিন থেকেই মেজ ভাই নান্নু গা ঢাকা দেয়।

দুলাভাই নজরুল ইসলাম জানান, তার শ্যালক রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। দুই বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করেন। গত বুধবার জমির ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন। তার জমিতে মোবাইল ফোন ও চাদর পড়ে থাকতে দেখে আমরা থানায় জিডি করি।

সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, হত্যার ক্লু উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে কাজ চলছে। আশা করি, দ্রুতই দোষীরা গ্রেফতার হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুরাদনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়- ক্ষতি

নাসিরনগরে দরিদ্রদের মাঝে ইউএনও’র চাল বিতরণ

রংপুরে রিকশা ছিনতাই, আটক-৩

তিতাসের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ

ডোমারে এক গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় অভিযোগ

জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত,সদরে ২০১ ও জেলায় মোট ৫৫২জন শনাক্ত

ঘোড়াঘাটে বিএনপির দুই নেতা বহিষ্কার

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি