crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘটিত গণহ’ত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ।

ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে ৭৪ জনকে হ’ত্যা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হ’ত্যা, র‍্যাবের বিচার বহির্ভূত হ’ত্যা, জুলাই-আগস্টে গণহত্যাসহ আওয়ামী শাসনামলে মানবতা বিরোধী অপরাধের সারসংক্ষেপ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়ার কথাও জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনাল জামায়াত-বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয় এবং তা কার্যকরও হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

সংবাদ প্রকাশের পর শহিদের পাশে দাঁড়ালেন গাইবান্ধার জেলা প্রশাসক

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

কালীগঞ্জে পুলিশ কনেস্টবলকে মারপিটের ঘটনায় গ্রেফতার ৩

স্টিকার কমেন্ট কি ফেসবুক আইডি বাঁচাতে পারে?

রাজধানীতে ‌শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেফতার

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে চালকলে অতিরিক্ত চাল মজুদ রাখায় মালিকের এক লাখ টাকা জরিমানা

ইসতিগফারে গুনাহ মাফের আমল

ইসতিগফারে গুনাহ মাফের আমল